© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ঢাকায় যেসব এলাকায় আজ ১০ ঘণ্টা গ্যাস থাকবে না

শেয়ার করুন:
ঢাকায় যেসব এলাকায় আজ ১০ ঘণ্টা গ্যাস থাকবে না

ছবি : সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:৩৭ এএম | ১৩ মার্চ, ২০২৫
রাজধানীতে বেশ কিছু এলাকায় আজ বৃহস্পতিবার (১৩ মার্চ) সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মোট ১০ ঘণ্টা সব শ্রেণির গ্রাহকদের জন্য গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

বুধবার (১২ মার্চ) তিতাস গ্যাস কর্তৃপক্ষের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আশকোনা-গাওয়াইর এলাকায় গ্যাসের স্বল্পচাপ সমস্যা নিরসনে গ্যাস পাইপলাইন স্থানান্তর কাজের জন্য ১৩ মার্চ বৃহস্পতিবার সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মোট ১০ ঘণ্টা উত্তরখান, দক্ষিণ খান, ফায়েদাবাদ ও আশকোনাসহ শীতলক্ষ্যা নদীর তীর পর্যন্ত আশপাশের সব এলাকায় সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এছাড়া তৎসংলগ্ন এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে।

আরএইচ/টিএ

মন্তব্য করুন