যুদ্ধবিরতি চুক্তি না মানলে ট্রাম্পের যে হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনের সঙ্গে ৩০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি না হলে রাশিয়াকে আর্থিকভাবে লক্ষ্যবস্তু করার হুমকি দিয়েছেন । ট্রাম্পের এই হুমকি এমন এক সময় এলো যখন ফরাসি প্রতিরক্ষামন্ত্রী সেবাস্তিয়ান লেকর্নু প্যারিসে এক সংবাদ সম্মেলনে বলেছেন যে, বৃহস্পতিবারের মধ্যেই যুদ্ধবিরতি ঘোষণা আসতে পারে এবং ইউরোপকে এটি কার্যকর করতে সাহায্য করার জন্য প্রস্তুত থাকতে হবে।

দ্য গার্ডিয়ানের খবরে বলা হয়, যুদ্ধবিরতি প্রস্তাবের প্রতি মস্কোর প্রতিক্রিয়ার জন্য ওয়াশিংটন, কিয়েভ এবং ইউরোপ অপেক্ষা করছে। তবে মার্কিন দূতরা এই সপ্তাহের শেষের দিকে ভ্লাদিমির পুতিনের সঙ্গে এই বিষয় নিয়ে আলোচনা করবেন বলে আশা করা হচ্ছে।
এছাড়া যুদ্ধবিরতির বিষয় নিয়ে ক্রেমলিন তাৎক্ষণিকভাবে প্রকাশ্যে কোনোকিছু জানায়নি।

তবে মঙ্গলবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এক সংবাদ সম্মেলনে বলেছেন, যদি পুতিন যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেন, তবে আমি বুঝতে পারছি এর জন্য রাশিয়ার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। যদিও আমি এখনো বিস্তারিত জানি না, তবে আমরা রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা এবং ইউক্রেনকে শক্তিশালী করার বিষয়ে কথা বলছি।

ইউক্রেন যুদ্ধবিরতিতে রাজি হওয়ার পর যুক্তরাষ্ট্র ও তাদের পশ্চিমা মিত্ররা বলছে, বল এখন রাশিয়ার কোর্টে।
মস্কো যুদ্ধবিরতিতে রাজি হয় কি না, সেটা দেখেই বোঝা যাবে, তারা শান্তি চায় কি না।

এ বিষয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, এটা এখন পুরোপুরি নির্ভর করছে রাশিয়ার ওপর। তারা হ্যাঁ বলে কি না, সেটাই দেখার বিষয়। যদি রাশিয়া রাজি হয়, তাহলে সেটা হবে খুবই ভালো খবর।
আর যদি রাশিয়া রাজি না হয়, তাহলে আমরা অবশ্যই সবকিছু ভেবে দেখব। বোঝার চেষ্টা করব, তারা কী চায়।

এছাড়া রাশিয়া যুদ্ধবিরতি প্রস্তাবে রাশিয়া রাজি হবে কিনা তা নিয়ে বুধবার ট্রাম্প বলেছেন যে, আমি যুদ্ধবিরতি সম্পর্কে ‘ইতিবাচক বার্তা’ পেয়েছি। তবে পরক্ষণেই আবার বলেছেন, কিন্তু ‘ইতিবাচক বার্তার কোনো অর্থ নেই।’ তবে আমাদের লোকজন রাশিয়া যাবে এবং আশা করছি আমরা রাশিয়াকে যুদ্ধবিরতির বিষয়ে রাজি করাতে পারব।

আরএ/টিএ

Share this news on:

সর্বশেষ

img
তারেক রহমান অচিরেই দেশে ফিরে এসে মানুষের হাল ধরবেন: মির্জা আব্বাস Dec 10, 2025
img
না পাওয়া মানেই শেষ নয়: কঙ্গনা রানাউত Dec 10, 2025
কোরআন বোঝার সহজ উপায় | ইসলামিক টিপস Dec 10, 2025
img
আমাদের রাজস্ব-জিডিপি অনুপাত উগান্ডার চেয়েও খারাপ Dec 10, 2025
img
ভোট দিতে প্রবাসী নিবন্ধন ২ লাখ ৯২ হাজার Dec 10, 2025
img
আজ শুরু হচ্ছে বিজয় বইমেলা ২০২৫ Dec 10, 2025
img
শুটিং সেটে বিশৃঙ্খলা, দিলজিতকে ঘিরে নতুন বিতর্ক Dec 10, 2025
img
মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র নির্বাচনের ঘোষণা বিএনপি নেতার Dec 10, 2025
img
চলতি বছর ডেঙ্গুতে মৃত্যু ছাড়াল ৪০০ Dec 10, 2025
img
কুষ্টিয়ায় যৌথ বাহিনীর বিশেষ অভিযানে আটক ১৩ Dec 10, 2025
img
কোরিয়ান উপদ্বীপে আবারও রকেট পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া Dec 10, 2025
img
মোহাম্মদপুরের মা-মেয়ে হত্যাকাণ্ডে পরিচয় মিলেছে সেই গৃহকর্মীর Dec 10, 2025
img

জুলাই-আগস্টের হত্যাযজ্ঞ ঘটনায়

জয় ও পলকের বিরুদ্ধে শুনানি আজ Dec 10, 2025
img
অনির্দিষ্টকালের ধর্মঘটে যাচ্ছে বেসরকারি অফডক, ব্যবসা-বাণিজ্যে বড় ক্ষতির আশঙ্কা! Dec 10, 2025
জোভান ও তটিনীর অভিনয়ে নতুন ত্রিকোণ প্রেম Dec 10, 2025
img
আইপিএলে ২ বছরের জন্য নিষিদ্ধ হ্যারি ব্রুক! Dec 10, 2025
img
শাকিব নির্ভরতা ‘সুসংবাদ নয়’ মন্তব্য অপু বিশ্বাসের Dec 10, 2025
img
ইতিহাস গড়ে টানা দ্বিতীয়বার সেরা খেলোয়াড় মেসি Dec 10, 2025
img
চ্যাম্পিয়নস লিগে রাতে মাঠে নামছে রিয়াল মাদ্রিদ-ম্যান সিটি Dec 10, 2025
img
বাড়ির বাথরুম পরিষ্কার করতে রাজি, রাজনীতিতে না: পৌষালী ব্যানার্জি Dec 10, 2025