© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

নির্বাচনী কার্যক্রম দেখতে আ.লীগের রাজনৈতিক কার্যালয়ে মার্কিন দূত

শেয়ার করুন:
নির্বাচনী কার্যক্রম দেখতে আ.লীগের রাজনৈতিক কার্যালয়ে মার্কিন দূত
central-desk
০২:৪৪ পিএম | ২৮ নভেম্বর, ২০১৮

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয় পরিদর্শন করলেন ঢাকায় নিযুক্ত মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তা উইলিয়াম ময়েলার।

দলের নির্বাচনী কার্যক্রম দেখতে ঢাকার মার্কিন দূতাবাসের রাজনৈতিক এই কর্মকর্তা ধানমণ্ডি কার্যালয়ে গেছেন বলে জানা গেছে।

বুধবার (২৮ নভেম্বর) দুপুর সাড়ে ১২টায় ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে যান তিনি।

এ সময় আওয়ামী লীগের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা এইচটি ইমাম মার্কিন দূতাবাসের এই প্রতিনিধিকে স্বাগত জানান।

মন্তব্য করুন