© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বাড়ল সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা

শেয়ার করুন:
বাড়ল সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা

ছবি:সংগৃহীত

মোজো ডেস্ক
০১:১৯ পিএম | ১৩ মার্চ, ২০২৫
আরও দুই মাস বাড়িনো হয়েছে বাংলাদেশ সশস্ত্র বাহিনীতে কর্মরত সেনাবাহিনীর ক্যাপ্টেন ও তদূর্ধ্ব সমপদমর্যাদার কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের (কোস্টগার্ড ও বিজিবিতে প্রেষণে নিয়োজিত সমপদমর্যাদার কর্মকর্তাসহ) বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা।

বৃহস্পতিবার (১৩ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়। এতে বলা হয়, ১৫ মার্চ থেকে ৬০ দিন এ সিদ্ধান্ত বলবৎ থাকবে।

বাংলাদেশ সশস্ত্র বাহিনীতে কর্মরত সেনাবাহিনীর ক্যাপ্টেন ও তদূর্ধ্ব সমপদমর্যাদার কমিশন্ড কর্মকর্তারা (কোস্টগার্ড ও বিজিবি-তে প্রেষণে নিয়োজিত সমপদমর্যাদার কর্মকর্তারাসহ) এ ক্ষমতা পাবেন বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।  

আরএ/টিএ

মন্তব্য করুন