সিরিয়ায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল

সিরিয়ার রাজধানী দামেস্কের একটি আবাসিক ভবনে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। বৃহস্পতিবার (১৩ মার্চ) ইসরায়েলি বাহিনীর এই হামলায় একজন নিহত হয়েছেন। যুক্তরাজ্যভিত্তিক সিরীয় পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এই তথ্য জানিয়েছে।

সিরিয়ার রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা সানার প্রতিবেদনে বলা হয়েছে, রাজধানী দামেস্কের একটি ভবনে হামলা চালিয়েছে ইসরায়েল। ফিলিস্তিনিরা নেতারা দামেস্কের ওই ভবনে বসবাস করছেন সন্দেহে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এতে একজন নিহত হয়েছেন বলে জানা গেছে।

সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলেছে, দামেস্কের একটি ভবনকে লক্ষ্যবস্তু বানিয়ে বিমান থেকে দুটি ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। হামলায় সেখানে কমপক্ষে একজন নিহত ও আরও কয়েকজন আহত হয়েছেন।

এদিকে, দামেস্কে হামলার বিষয়টি নিশ্চিত করেছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ। তিনি বলেছেন, ইসরায়েলি বিমান বাহিনী দামেস্কে বিমান হামলা চালিয়েছে।

এক বিবৃতিতে ইসরায়েলি এই মন্ত্রী বলেন, ‘‘ইসরায়েলের বিরুদ্ধে ইসলামি সন্ত্রাসবাদের কোনও ক্ষমা করা হবে না। আর এই সন্ত্রাসবাদ দামেস্ক অথবা অন্য কোথাও হোক না কেন। আমরা সিরিয়াকে ইসরায়েল রাষ্ট্রের জন্য হুমকি হতে দেব না।’’

গত নভেম্বরের শেষ দিকে সিরিয়ায় ক্ষমতা দখলের অভিযান শুরু করে সরকারবিরোধী সশস্ত্র ইসলামি গোষ্ঠী হায়াত তাহরির আল শামস (এইচটিএস)। সেই অভিযান শুরুর মাত্র ১২ দিনের মাথায় ৮ ডিসেম্বর পতন ঘটে বাশারের নেতৃত্বাধীন সরকারের এবং সপরিবারে দামেস্ক ছেড়ে রাশিয়া পালিয়ে যান প্রেসিডেন্ট বাশার আল আসাদ।

বর্তমানে সিরিয়ার প্রেসিডেন্টের পদে আছেন এইচটিএসের শীর্ষ নেতা আহমেদ আল শারা। সিরিয়ায় ক্ষমতায় আসা নতুন গোষ্ঠীর বিরুদ্ধে হুমকি দিয়ে আসছে ইসরায়েল। ইতোমধ্যে দেশটির বিভিন্ন প্রান্তে ইরান-সমর্থিত ও ফিলিস্তিনি গোষ্ঠীগুলোর বিরুদ্ধে কয়েক দফা হামলা চালিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী।

এসএস/এসএন

Share this news on:

সর্বশেষ

img
নওগাঁয় যাচ্ছেন জামায়াত আমির Feb 05, 2026
img
বোতলজাত পানি কতটা নিরাপদ? Feb 05, 2026
img
রাজধানীতে আজ কোথায় কী? Feb 05, 2026
img
বারাণসী নিয়ে কী অভিজ্ঞতার কথা জানালেন মহেশ বাবু! Feb 05, 2026
img
কেন কান্নায় ভেঙে পড়েছিলেন শ্রদ্ধা কাপুর! Feb 05, 2026
img
দেশের জনপ্রিয় সংগীতশিল্পী বাপ্পা মজুমদারের জন্মদিন আজ Feb 05, 2026
img
ঝিনাইদহে বিদ্রোহী প্রার্থী ও ধানের শীষের সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৩ Feb 05, 2026
img
দর্শকপ্রিয় অভিনেত্রী মনিরা আক্তার মিঠুর জন্মদিন আজ Feb 05, 2026
img
অবশেষে প্রকাশ পেল 'দো দিওয়ানে শহর মে'- এর ট্রেলার Feb 05, 2026
img
ব্যালটের মাধ্যমে ব্যাংক লুটেরাদের লাল কার্ড দেখাবে জনগণ: নুরুল আমিন Feb 05, 2026
img
আজ চাঁপাইনবাবগঞ্জ যাচ্ছেন জামায়াত আমির Feb 05, 2026
img
সিলেটে চেয়ারে বসা নিয়ে চার গ্রামের সংঘর্ষ, আহত ১০ Feb 05, 2026
img
কূটনৈতিক পাসপোর্ট নিয়ে হঠাৎ কেন এত আলোচনা? Feb 05, 2026
img
উইন্ডসর ছেড়েছেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি Feb 05, 2026
img
নোয়াখালীতে দাঁড়িপাল্লার প্রচারণায় হামলার অভিযোগ, আহত ৭ Feb 05, 2026
img
ইরানের প্রথম ‘টার্গেট’ হবে নেতানিয়াহুর দেশ, আইআরজিসি কমান্ডারের হুঁশিয়ারি! Feb 05, 2026
img
খুব কাছের একজন মারা গেছেন : কেয়া পায়েল Feb 05, 2026
img
৫ ফেব্রুয়ারি: ইতিহাসে এই দিনে আলোচিত যত ঘটনা Feb 05, 2026
img
রণবীর সিংহের অ্যাকশন মহাকাব্যে কাস্টিং দৌড়ে তাপ বাড়ছে Feb 05, 2026
img
বড় পরিসরে আসছে ‘কিং’ Feb 05, 2026