মাদক পাচারের মামলা থেকে মুক্তি সাবেক অজি স্পিনারের, তবে দোষী সাব্যস্ত হলেন...

অস্ট্রেলিয়ার সাবেক লেগ স্পিনার স্টুয়ার্ট ম্যাকগিলকে মাদক পাচারের মামলা থেকে অব্যাহতি দিয়েছেন আদালত। সিডনির একটি ডিস্ট্রিক্ট আদালতের বিচারকের রায়ে বলা হয়েছে, কোকেন সরবরাহ করার একটি ঘটনায় সম্পৃক্ত হওয়ার ব্যাপারটি জানতেন স্টুয়ার্ট ম্যাকগিল। তবে নিজের রেস্টুরেন্টে এত বিশাল পরিমাণের মাদকের বিনিময় হচ্ছে, তা জানতেন না সাবেক অস্ট্রেলিয়ান লেগ স্পিনার।


ম্যাকগিলের বিরুদ্ধে ২০২১ সালে নিষিদ্ধ মাদক কোকেন সরবরাহের অভিযোগ আনা হয়।ম্যাকগিলের শ্যালক ও মাদক ডিলারে মধ্যে ৩ লাখ ৩০ হাজার অস্ট্রেলিয়ান ডলার মূল্যের এক কেজি কোকেন সরবরাহের সেই চুক্তিটি হয়েছিল। ম্যাকগিলে তার রেস্তোরাঁর নিচে একটি সাক্ষাতের ব্যবস্থা করেছিলেন, তবে এরকম কোনো চুক্তি হবে, তিনি জানতেন না বলেই আদালতকে জানান।

প্রসিকিউটররা নিশ্চিত হয়েছেন, ম্যাকগিলের সম্পৃক্ততা ছাড়া এরকম চুক্তি হওয়া সম্ভব নয়। তবে তার সরাসরি জড়িত থাকার ব্যাপারটি প্রমাণ করা যায়নি।এক কেজি কোকেন পাচারের চুক্তিটি সম্পর্কে ম্যাকগিল জানতেন, এই অভিযোগ বাতিল করে দেন বিচারক। তবে মাদক সরবরাহে ভূমিকা রাখার জন্য ছোট কোনো শাস্তি তাকে পেতে হবে।

মামলার শুনানি ৮ সপ্তাহ মুলতবি থাকার পর আজ চূড়ান্ত ফয়সালা হয়েছে। তবে লঘু অপরাধে তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে।

এ জন্য তার শাস্তি হতে পারে। ম্যাকগিল ১৯৯৮ থেকে ২০০৮ সালের মধ্যে অস্ট্রেলিয়ার হয়ে ৪৪টি টেস্ট ম্যাচ খেলে ২৯.০২ গড়ে ২০৮ উইকেট পান। কিংবদন্তি শেন ওয়ার্ন ওই সময়ে বিশ্ব ক্রিকেট দাপিয়ে বেড়ানোয় দারুণ প্রতিভা থাকার পরও খুব বেশি ম্যাচ খেলার সুযোগ হয়নি তার।


এসএস/এসএন

Share this news on:

সর্বশেষ

img
সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেওয়া হবে না: তারেক রহমান Feb 08, 2026
img
কু‌ড়িগ্রা‌মে জাতীয় পার্টির ৫ নেতাকে অব্যাহতি Feb 08, 2026
img
‘পাকিস্তান জিতেনি, আমরা খেলাটি হেরেছি’ Feb 08, 2026
img
সরকার লোক দেখানো জানাযা ছাড়া আর কিছু করেনি: নাসীরুদ্দীন পাটওয়ারী Feb 08, 2026
img
সূত্রাপুর থানার ওসির অপসারণ চাইলেন ইশরাক Feb 08, 2026
img
দুর্দান্ত জয়ে শীর্ষস্থান সুসংহত করল কাতালানরা Feb 08, 2026
img
যুক্তরাষ্ট্রের ‘সবচেয়ে নিকৃষ্ট’ অপরাধীদের তালিকায় ৮৯ ভারতীয় Feb 08, 2026
img
শিরোপার দৌড়ে ৯ পয়েন্টে এগিয়ে গেল আর্সেনাল Feb 08, 2026
img
আগামী এক সপ্তাহ খুবই ক্রুশিয়াল: প্রধান উপদেষ্টা Feb 08, 2026
img
নতুন বাংলাদেশে কাউকে আর লুটপাট করতে দেব না: সারজিস আলম Feb 08, 2026
img
আজ থেকে হজের ভিসা দিচ্ছে সৌদি আরব Feb 08, 2026
img
ভাঙ্গায় বিএনপিতে যোগ দিলেন শেখ হাসিনার দুলাভাই Feb 08, 2026
img
ভারতীয় পণ্যে ২৫ শতাংশ শুল্ক তুলে নিলো যুক্তরাষ্ট্র Feb 08, 2026
img
জামায়াত নয়, মুক্তিযোদ্ধাদের মুখে স্বাধীনতার কথা শুনতে চাই : মেজর হাফিজ Feb 08, 2026
img
জনগণ রক্ত দিয়ে আওয়ামী লীগের ফিরে আসা থামাবে: আসিফ মাহমুদ Feb 08, 2026
img
ক্ষমতায় গেলে দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হবে: গোলাম পরওয়ার Feb 08, 2026
img
রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে বিডিআরের নাম পুনর্বহাল করা হবে : তারেক রহমান Feb 08, 2026
img

তথ্য যাচাই ছাড়াই মিথ্যা দাবি ‘টাইমস অব বাংলাদেশ'র

‘বাংলাদেশ টাইমস’কে অনিবন্ধিত বলায় প্রশ্নের মুখে ‘টাইমস অব বাংলাদেশ’ Feb 08, 2026
img
থাইল্যান্ডে স্বর্ণপদকসহ ট্রিপল অ্যাওয়ার্ড জিতল বাংলাদেশের 'টিম ইংলোভয়েস' Feb 08, 2026
img
ময়মনসিংহ-৮ আসনে এমপি প্রার্থীর চাঁদাবাজির কল রেকর্ড ভাইরাল, সমালোচনার ঝড় Feb 08, 2026