৩ বছরের শিশুকে ডেকে নিয়ে ‘ধর্ষণচেষ্টা’

পঞ্চগড়ে তিন বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় তার এক প্রতিবেশীকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১২ মার্চ) বিকেলে পঞ্চগড় পৌরসভার দর্জিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাসুদ পারভেজ। তিনি জানান, শিশুটিকে স্বাস্থ্য পরীক্ষার জন্য পঞ্চগড় সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় রাতেই শিশুটির মা বাদী হয়ে ধর্ষণের মামলা করেছেন।

মামলার নথি থেকে জানা যায়, বুধবার বিকেলে শিশুটি বাড়ির পাশে খেলছিল। এ সময় সৌরভ কৌশলে তাকে নিজের বাড়িতে নিয়ে যান এবং ধর্ষণের চেষ্টা করেন। শিশুটির কান্নার শব্দ শুনে তার মা খুঁজতে গিয়ে সৌরভের ঘরে দেখতে পান। পরে ঘটনার প্রতিবাদ করতে গেলে সৌরভ শিশুটির বাবাকে মারধরও করেন। এ নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। তারা সৌরভের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

শিশুটির পরিবার ও স্থানীয়রা বলছেন, অভিযুক্ত সৌরভ মাদকাসক্ত। ৫ বছর আগে তার বিবাহবিচ্ছেদ হয়। পরে তার স্ত্রী দুই সন্তান নিয়ে বাবার বাড়ি চলে যান। এরপর নিজ বাড়িতে “অসামাজিক কাজে” জড়িত থাকার অভিযোগে প্রতিবেশীরা বিভিন্ন সময় সৌভের বিরুদ্ধে সালিশ বৈঠক করছেন।
শিশুটির ওপর যৌন নির্যাতনের আলামত পাওয়া গেছে জানিয়ে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মেডিকেল অফিসার আবুল কাশেম বলছেন, “প্রাথমিকভাবে শিশুটির ওপর যৌন নির্যাতনের আলামত পাওয়া গেছে। সংগৃহীত আলামত পরীক্ষা-নিরীক্ষা পর ধর্ষণের বিষয়ে নিশ্চিত করে বলা যাবে।”

এসএম

Share this news on:

সর্বশেষ

img
স্বপ্নের ছবি, বাস্তবে হতাশা-তিন খানের ব্যর্থ অধ্যায় Feb 08, 2026
img
চরিত্র বাছাইয়ে ভুল? বলিউডে তারকাদের ঘিরে বিতর্ক Feb 08, 2026
img
বীর পাহাড়িয়ার সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন তারা Feb 08, 2026
img
ডা. পদবি ব্যবহার করায় জামায়াত প্রার্থীকে শোকজ নোটিশ Feb 08, 2026
img
সূর্যকুমারের তাণ্ডবে যুক্তরাষ্ট্রের বিপক্ষে হার এড়াল ভারত Feb 08, 2026
img
নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তৃতীয় লিঙ্গের রানী Feb 08, 2026
img
নির্বাচন উপলক্ষে ৭ দিনের ছুটি চান শিক্ষার্থীরা, ঢাবিতে প্রতিবাদ সমাবেশ Feb 08, 2026
img
এই বাংলাদেশ আমার বাংলাদেশ নয় : জামায়াতের আমির Feb 08, 2026
ঢাকা-১৯: বিএনপির নির্বাচনী প্রচারণায় মোটর চালক দল Feb 08, 2026
ভোটের বার্তা নিয়ে পথে-প্রান্তরে মোটর চালক দল Feb 08, 2026
২১ জনকে ধরে নেওয়াকে 'তুলে নেওয়া' মানতে নারাজ ক্যাম্প সদস্যরা Feb 08, 2026
যমুনায় নির্বাচন প্রস্তুতি সংক্রান্ত বৈঠক শেষে প্রেস সচিবের সংবাদ ব্রিফিং Feb 08, 2026
এবারের নির্বাচন শুধু প্রতিনিধি বাছাই নয়, দেশ পুনর্গঠনের লড়াই: তারেক রহমান Feb 08, 2026
img
শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচনী প্রচারণায় সন্তোষ প্রকাশ প্রধান উপদেষ্টার Feb 08, 2026
টি-টুয়েন্টি বিশ্বকাপে শেফার্ডের হ্যাটট্রিক, গেইলকে টপকালেন হেটমায়ার Feb 08, 2026
আনচেলত্তির ডেরায় নিশ্চিত ১১, বাকিরা কারা ? Feb 08, 2026
শীতকালীন দলবদলে প্রিমিয়ার লিগ ক্লাবগুলোর দাপট Feb 08, 2026
অদম্য বাংলাদেশ কাপে মুখোমুখি ধূমকেতু একাদশ ও দুরন্ত একাদশ Feb 08, 2026
শর্ট রানে জরিমানা-হিট উইকেট আরও কঠোর Feb 08, 2026
লা লিগায় আনুষ্ঠানিকভাবে আর্থিক ভারসাম্যের পথে বার্সেলোনা Feb 08, 2026