© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

প্রধান উপদেষ্টার সঙ্গে জাতিসংঘ মহাসচিবের সাক্ষাৎ

শেয়ার করুন:
প্রধান উপদেষ্টার সঙ্গে জাতিসংঘ মহাসচিবের সাক্ষাৎ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১১:৩৭ এএম | ১৪ মার্চ, ২০২৫
জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস শুক্রবার সকালে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করেছেন। সাক্ষাৎ শেষে প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব একই বিমানে কক্সবাজারের উদ্দেশে রওনা দেবেন। সেখানে রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প পরিদর্শন করবেন তাঁরা।  

এর আগে গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে প্রধান উপদেষ্টার চার দিনের সরকারি সফরে ঢাকায় পৌঁছেছেন আমন্ত্রণে জাতিসংঘ মহাসচিব। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

বিমানবন্দর থেকে জাতিসংঘ মহাসচিব ইন্টারকন্টিনেন্টাল হোটেলে যান।

সাক্ষাতের পর তারা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি বাণিজ্যিক ফ্লাইটে রোহিঙ্গাশিবির পরিদর্শনের জন্য কক্সবাজার যাবেন। কক্সবাজারে প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস এবং গুতেরেস প্রায় এক লাখ রোহিঙ্গার সঙ্গে ইফতারে যোগ দেবেন। দুই নেতা অনুষ্ঠান চলাকালে রোহিঙ্গা, ইমাম এবং বিভিন্ন সম্প্রদায়ের নেতাদের সঙ্গে মতবিনিময় করবেন বলে আশা করা হচ্ছে।

টিএ/

মন্তব্য করুন