© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ভারতে অপু বিশ্বাসকে সম্মাননা

শেয়ার করুন:
ভারতে অপু বিশ্বাসকে সম্মাননা
entertainment-desk
০৩:৫৯ পিএম | ২৮ নভেম্বর, ২০১৮

ভারতের ‘তেলেঙ্গানা বাংলা চলচ্চিত্র উৎসব আয়না ২০১৮’ তে প্রদর্শিত হবে কলকাতার বাংলা চলচ্চিত্রগুলো। হায়দ্রাবাদে অনুষ্ঠিত হবে এ চলচ্চিত্র উৎসব।

বাংলাদেশ থেকে এই উৎসবে আমন্ত্রণ পেয়েছে ‘খাঁচা’ চলচ্চিত্রটি। ছবির অভিনেত্রী জয়া আহসানও অনুষ্ঠানে হাজির থাকবেন।

তবে এই উৎসবে সাফল্যের মুকুট পেতে যাচ্ছেন অপু বিশ্বাস। উৎসবে তাকে বিশেষ দূত নির্বাচিত করা হয়েছে। সেই সঙ্গে দেয়া হবে বিশেষ সম্মাননাও।

জানা গেছে, অল্প সময়ের সর্বাধিক ছবির নায়িকা হবার স্বীকৃতি হিসেবে অপুকে বিশেষ এই সম্মাননা দেয়া হচ্ছে।

অনুষ্ঠানটি হায়দ্রাবাদ বাঙালী সমিতি আয়োজন করেছে। যা চলবে আগামী ৭ ডিসেম্বর থেকে ৯ ডিসেম্বর পর্যন্ত।

মন্তব্য করুন