© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ময়মনসিংহে পুকুর খনন, মিলল রাইফেলের ৬০টি বুলেট

শেয়ার করুন:
ময়মনসিংহে পুকুর খনন, মিলল রাইফেলের ৬০টি বুলেট

ছবি:সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:১০ পিএম | ১৫ মার্চ, ২০২৫
ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় একটি পুকুর খননের কাজ করতে গিয়ে ৬০টি পরিত্যক্ত রাইফেল বুলেট উদ্ধার করেছে স্থানীয় পুলিশ। উপজেলার গোয়াতলা ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের তালুকদার বাড়ির পুকুরে এই বুলেট মিলছে।

শনিবার (১৫ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল-মামুন সরকার।

এলাকাবাসী ও থানা পুলিশ জানায়, ধোবাউড়ার গোয়াতলা ইউনিয়নের গবিন্দপুর এলাকায় ইকলাছ তালুকদারের বাড়িতে পুকুর খনন কাজ চলছিলো।

এ সময় পরিত্যক্ত অবস্থায় কিছু গুলি দেখতে পায় শ্রমিক রমজান আলী। পরে স্থানীয়দের জানালে এলাকায় খবর ছড়িয়ে পড়ে। পরে পুলিশকে খবর দিলে তারা এসে ৬০ টি বুলেট উদ্ধার করে। এলাকাবাসীর ধারণা এগুলো ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ের হতে পারে।

হালুয়াঘাট সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার সাগর সরকার বলেন, খবর পেয়ে ৬০ রাউন্ড বুলেট উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ধরনের বুলেট দীর্ঘদিন আগের। এলাকাবাসী ধারণা করছেন এগুলো ১৯৭১ সালের হতে পারে। তবে এ বিষয়ে আমাদের তদন্ত চলছে।

এসএম

মন্তব্য করুন