© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

খালেদা জিয়ার তিন আসনে বিকল্প প্রার্থী

শেয়ার করুন:
খালেদা জিয়ার তিন আসনে বিকল্প প্রার্থী
central-desk
০৭:২৯ পিএম | ২৮ নভেম্বর, ২০১৮

বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার পক্ষে তিনটি আসনে মনোনয়নপত্র জমা দেয়া হয়েছে। যদিও তার নির্বাচনে অংশ নেয়ার বিষয়ে অনিশ্চয়তা রয়েছে। দুর্নীতির মামলায় দণ্ডিত হওয়ায় খালেদা জিয়ার মনোনয়নপত্র বাতিল হয়ে যেতে পারে। তাই আসনগুলোতে বিকল্প প্রার্থী মনোনয়নপত্র জমা দেয়া হয়েছে।

খালেদা জিয়ার বিকল্প প্রার্থী হিসেবে বগুড়া-৬ (সদর) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বগুড়া-৭ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন গাবতলী উপজেলা পরিষদের চেয়ারম্যান মোরশেদ মিল্টন।

ফেনী-১ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সভাপতি রফিকুল ইসলাম মজনুর।

বুধবার মনোনয়ন জমা দেয়ার শেষ দিনে এ সিদ্ধান্ত নেয় বিএনপি।

 

 

মন্তব্য করুন