রাজনৈতিক দলের সঙ্গে ঐকমত্য কমিশনের বৈঠক শুরু বৃহস্পতিবার
ছবি : সংগৃহীত
০৭:১৮ পিএম | ১৮ মার্চ, ২০২৫
আগামী বৃহস্পতিবার থেকে সংস্কার বিষয়ে জাতীয় ঐকমত্য গঠনের লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শুরু করছে জাতীয় ঐকমত্য কমিশন।
মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে কমিশন জানিয়েছে, প্রথম পর্যায়ে ২১ মার্চ বিকেল ৩টায় লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সঙ্গে আলোচনা হবে। পর্যায়ক্রমে অন্যান্য দলগুলোর সঙ্গেও বৈঠকের সময়সূচি ঘোষণা করা হবে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সংস্কার বিষয়ে ঐকমত্য গঠনের উদ্দেশ্যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসের সভাপতিত্বে জাতীয় ঐকমত্য কমিশন গঠিত হয় এবং ১৫ ফেব্রুয়ারি থেকে কার্যক্রম শুরু করে।
প্রথম পর্যায়ে গঠিত সংস্কার কমিশনগুলোর মধ্যে রয়েছে সংবিধান, জনপ্রশাসন, নির্বাচন ব্যবস্থা, বিচার বিভাগ ও দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশন। এসব কমিশনের সুপারিশের ভিত্তিতে রাজনৈতিক দলগুলোর মতামত চেয়ে ১৩ মার্চের মধ্যে ৩৮টি দলের কাছে স্প্রেডশিট আকারে প্রস্তাব পাঠানো হয়, যার মধ্যে ১৫টি দল ইতোমধ্যে মতামত দিয়েছে।
এসএস/টিএ