আজ ঢাকার আবহাওয়া যেমন থাকবে
ছবি: সংগৃহীত
০৮:৫০ এএম | ১৯ মার্চ, ২০২৫
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে ঢাকা ও আশপাশের এলাকার আকাশ আজ দুপুর পর্যন্ত আংশিক মেঘলা থাকতে পারে বলে।
আজ বুধবার (১৯ মার্চ) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
এতে আরো বলা হয়েছে, এ সময় আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সেই সঙ্গে পশ্চিম/দক্ষিণ-পশ্চিম দিক থেকে ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।
পাশাপাশি দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।
এদিকে সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২২ দশমিক ৬০ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতার পরিমাণ ছিল ৬৯ শতাংশ।
এসএম/টিএ