© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত-১

শেয়ার করুন:
কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত-১

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:৩৩ এএম | ১৯ মার্চ, ২০২৫
কুড়িগ্রাম জেলার নাগেশ্বরীতে গতরাতে মোটরসাইকেলের ধাক্কায় ফজলুল হক (৪৫) নামের এক পথচারীর নিহত হয়েছে।

মৃত ব্যক্তি নাগেশ্বরী উপজেলার আশার মোড় এলাকার আবু বক্কর ছিদ্দিকের ছেলে ফজলুর হক। তিনি পেশায় একজন ছ মিল শ্রমিক ছিলেন।

নাগেশ্বরী উপজেলার আশার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নাগেশ্বরী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, নিহত ফজলুল হক রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় নাগেশ্বরী গামী একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নাগেশ্বরী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা জানান, সড়ক দুর্ঘটনায় এক পথচারীর মৃত্যু হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এসএম/টিএ

মন্তব্য করুন