© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আজও রোদ-গরমে কাবু হতে হবে ঢাকার মানুষজনকে

শেয়ার করুন:
আজও রোদ-গরমে কাবু হতে হবে ঢাকার মানুষজনকে

ছবি : সংগৃহীত

মোজো ডেস্ক
০১:৩১ পিএম | ১৯ মার্চ, ২০২৫
আজ ঢাকাসহ আশপাশের এলাকায় তাপমাত্রা সামান্য বাড়তে পারে। আকাশ আংশিক মেঘলা থাকলেও বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, আবহাওয়া শুষ্ক থাকবে। ফলে রাজধানীসহ পার্শ্ববর্তী অঞ্চলের মানুষকে গরমের তীব্রতা সহ্য করতে হতে পারে।

বুধবার (১৯ মার্চ) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আকাশ সাময়িকভাবে আংশিক মেঘলা থাকতে পারে, তবে বৃষ্টির সম্ভাবনা নেই। পশ্চিম বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬-১২ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে, আর দিনের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২২.৬ সেলসিয়াস। এসময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৬৯ শতাংশ। আর ঢাকায় গতকালের সর্ব্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৮ ডিগ্রি সেলসিয়াস।

অন্যদিকে, গতকাল রাতে আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত সারাদেশের আজকের সম্ভাব্য পূর্বাভাসে জানানো হয়েছে, আজ সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো বা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। আর সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।


এসএস/টিএ

মন্তব্য করুন