© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

৩০ মিনিটে হিট এক কোটি ২৩ লাখ, বিক্রি প্রায় ৩৩ হাজার টিকিট

শেয়ার করুন:
৩০ মিনিটে হিট এক কোটি ২৩ লাখ, বিক্রি প্রায় ৩৩ হাজার টিকিট

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:২১ পিএম | ১৯ মার্চ, ২০২৫
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বিশেষ ব্যবস্থাপনায় আন্তঃনগর ট্রেনের টিকিট অগ্রীম বিক্রি করছে বাংলাদেশ রেলওয়ে। বিশেষ ব্যবস্থায় বিক্রির ষষ্ঠ দিনে প্রথম ৩০ মিনিটে রেলেওয়ের ই-টিকেটিং ওয়েবসাইট ও মোবাইল অ্যাপে মোট ১ কোটি ২৩ লাখ হিট করেছেন টিকিট প্রত্যাশীরা। এসময় ঢাকাসহ সারাদেশে বিক্রি হয়েছে প্রায় ৩৩ হাজার আসনের টিকিট।

বুধবার (১৯ মার্চ) সকালে গণমাধ্যমকে বাংলাদেশ রেলওয়ের দায়িত্বশীল একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

আজ বিক্রি হচ্ছে আগামী ২৯ মার্চের টিকিট। তথ্য অনুযায়ী, সকাল ৮টা থেকে টিকিট বিক্রি শুরু হয় রেলওয়ের পশ্চিমাঞ্চলের ট্রেনগুলোর। প্রথম ৩০ মিনিটে ঢাকা থেকে ছেড়ে যাওয়া পশ্চিমাঞ্চলের আন্তঃনগর ট্রেনগুলোর ১৪ হাজার ৪০৫টি টিকিট বিক্রি হয়েছে। আর সারা দেশে বিক্রি হয় পশ্চিমাঞ্চলের ১৮ হাজার ৫৪৬টি টিকিট। প্রথম ৩০ মিনিটে ঢাকাসহ সারা দেশে মোট টিকিট বিক্রি হয়েছে ৩২ হাজার ৯৫১টি।

জানা গেছে, ২৯ মার্চের জন্য ঢাকা থেকে ট্রেনের মোট আসন ৩৩ হাজার ১৯৯টি এবং সারা দেশের সব ট্রেনের মোট আসন এক লাখ ৭৫ হাজার ৬৩০টি।

এসএম/টিএ

মন্তব্য করুন