© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

এনসিপির ‘সংস্কারবিষয়ক সমন্বয় কমিটি’ গঠন

শেয়ার করুন:
এনসিপির ‘সংস্কারবিষয়ক সমন্বয় কমিটি’ গঠন

ছবি : সংগৃহীত

মোজো ডেস্ক
০১:১০ এএম | ২০ মার্চ, ২০২৫
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পক্ষ থেকে রাষ্ট্র সংস্কারের প্রস্তাবনা বিষয়ে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে সংলাপ ও বিভিন্ন অংশীজনদের সাথে আলোচনার জন্য ‘সংস্কারবিষয়ক সমন্বয় কমিটি’ গঠন করা হয়েছে।মঙ্গলবার (১৮ মার্চ) দলের আহ্বায়ক মো. নাহিদ ইসলাম এবং সদস্যসচিব আখতার হোসেন এ কমিটির অনুমোদন দেন।
 
৫ সদস্যবিশিষ্ট সংস্কারবিষয়ক সমন্বয় কমিটির সমন্বয়ক করা হয়েছে সারোয়ার তুষারকে।কমিটির অন্য সদস্যরা হলেন মনিরা শারমিন, জাবেদ রাসিন, সালেহ উদ্দিন সিফাত ও আরমান হোসাইন।

বুধবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান এনসিপির যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত।

এমআর

মন্তব্য করুন