© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ধানমন্ডিতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, ৩ জন আটক

শেয়ার করুন:
ধানমন্ডিতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, ৩ জন আটক

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:১৬ এএম | ২২ মার্চ, ২০২৫
রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বর এলাকায় শুক্রবার (২১ মার্চ) সন্ধ্যায় আওয়ামী লীগের নেতাকর্মীরা একটি মিছিল বের করেন। ২৫ থেকে ৩০ জনের একটি দল ইফতারির পর মিছিলটি নিয়ে মূল সড়ক প্রদক্ষিণ করে।

এ সময় মিছিলে ধাওয়া দিয়ে তিনজনকে আটক করে স্থানীয়রা। পরে তাদের মারধর করে মোহাম্মদপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। আটকরা হলেন- কেন্দ্রীয় যুব মহিলা লীগের সদস্য লাবণী (৩৫), সিরাজুল (৪৫), এবং রাজু (৩০)।

পুলিশের তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) জুয়েল রানা আটকের বিষয়টি নিশ্চিত করেছেন, তবে আটককদের বিরুদ্ধে কী ধরনের ব্যবস্থা নেওয়া হবে সে সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।

মিছিলটি 'নাহিদ উজ জামান' নামের একটি ফেসবুক আইডি থেকে লাইভ করা হয়, এবং মিছিলে অংশগ্রহণকারীরা শেখ হাসিনার ফিরে আসা নিয়ে নানা স্লোগান দিচ্ছিলেন।

এসএস

মন্তব্য করুন