© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

নারায়ণগঞ্জে ইজিবাইকচালককে গলা কেটে হত্যা, আটক ১

শেয়ার করুন:
নারায়ণগঞ্জে ইজিবাইকচালককে গলা কেটে হত্যা, আটক ১

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১১:৫৮ এএম | ২৩ মার্চ, ২০২৫
নারায়ণগঞ্জের ফতুল্লায় ইসহাক মিঝি (৪৫) নামের এক ইজিবাইকচালককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে সোহরাব হাওলাদার (৪০) নামের একজনকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে এলাকাবাসী। রবিবার (২৩ মার্চ) ভোররাতে ফতুল্লার কোতালেরবাগ এলাকায় রেললাইনের পাশের সড়কে এ ঘটনা ঘটে।

নিহত ইসহাক মিঝি চাঁদপুর মতলবের নায়েরগাঁও ইউনিয়নের আয়ুব আলীর ছেলে।

সে ফতুল্লার পশ্চিম সস্তাপুর এলাকায় রেজাউলের বাড়িতে ভাড়া থাকেন। এ বাড়ির কাছেই শফিকের মালিকানাধীন ইজিবাইক ভাড়ায় চালিয়ে জীবিকা নির্বাহ করতেন তিনি।

আটক সোহরাব হাওলাদার পটুয়াখালীর রাঙ্গাবালী বাহেরচর গ্রামের মৃত আতহার হাওলাদারের ছেলে। সে ফতুল্লার দক্ষিণ সস্তাপুর এলাকার লালের বাড়িতে ভাড়া থাকেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ৩টার সময় চিৎকার শুনে আশপাশের বাড়ির লোকজন ঘর থেকে বের হলে তিন-চারজন লোককে ইজিবাইক চালককে ঘিরে দাঁড়িয়ে থাকতে দেখেন। তখন তাদের দেখে দাঁড়িয়ে থাকা লোকজন দৌড়ে পালানোর চেষ্টা করে। এ সময় একজনকে এলাকাবাসী আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে দেয়। বাকিরা পালিয়ে যায়।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম জানান, ‘নিহতের মরদেহ শনাক্ত করা হয়েছে। এ ঘটনায় একজন আটক রয়েছে। কী কারণে তাকে হত্যা করা হলো এবং এই হত্যাকাণ্ডের সঙ্গে কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

এফপি/এস এন

মন্তব্য করুন