© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ময়মনসিংহ-২ আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন সাত জন

শেয়ার করুন:
ময়মনসিংহ-২ আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন সাত জন
central-desk
১২:১৯ পিএম | ২৯ নভেম্বর, ২০১৮

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিলো বুধবার। এতে ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনে মোট সাত জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

এর মধ্যে ফুলপুরের সহকারী রিটানিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার জেবুন নাহার শাম্মীর কাছে মনোনয়নপত্র দাখিল করেছেন ৫ জন।

তাঁরা হলেন-আওয়ামীলীগ মনোনীত প্রার্থী সংসদ সদস্য শরীফ আহমেদ, বিএনপি মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য শাহ শহীদ সারোয়ার, উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট আবুল বাসার আকন্দ, নাগরিক ঐক্যের প্রার্থী অ্যাডভোকেট নজরুল ইসলাম এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের (চরমোনাই) প্রার্থী মুফতী গোলাম মওলা ভূঁইয়া।

অন্যদিকে তারাকান্দা উপজেলার সহকারী রিটানিং অফিসারের কাছে মনোনয়নপত্র দাখিল করেছেন ইসলামী ঐক্যজোটের প্রার্থী মুহাম্মাদ তৈয়্যেব হোসেন।

এছাড়া জেলা রিটানিং অফিসারের কাছে মনোনয়নপত্র দাখিল করেছেন জাতীয় পার্টির প্রার্থী অধ্যক্ষ এমদাদ হোসেন খান।

মন্তব্য করুন