© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

হিলি দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে ৯ দিন

শেয়ার করুন:
হিলি দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে ৯ দিন

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:৩৫ পিএম | ২৫ মার্চ, ২০২৫
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানি বাণিজ্য টানা ৯ দিন বন্ধ থাকবে। তবে সরকারি ছুটির দিন ব্যতীত অন্য দিনগুলোতে বন্দর অভ্যন্তরে পণ্য লোড-আনলোড কার্যক্রম স্বাভাবিক থাকবে। তবে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও স্বাভাবিক থাকবে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্ট যাত্রী পারাপার কার্যক্রম।

হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক নাজমুল হোসেন সাক্ষরিত একটি চিঠিতে বিষয়টি জানানো হয়েছে।

চিঠিতে সাধারণ সম্পাদক বলেন, 'পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ব্যবসায়ীদের সিদ্ধান্ত মোতাবেক ২৯ মার্চ (শনিবার) থেকে ৫ এপ্রিল (শনিবার) পর্যন্ত টানা ৯দিন আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। তবে ৬ এপ্রিল (রবিবার) সকাল থেকে যথা নিয়মে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে।'

এসএন 

মন্তব্য করুন