© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ব্যারিস্টার মইনুলের স্বাস্থ্য পরীক্ষার নির্দেশ

শেয়ার করুন:
ব্যারিস্টার মইনুলের স্বাস্থ্য পরীক্ষার নির্দেশ
central-desk
০২:২৭ পিএম | ২৯ নভেম্বর, ২০১৮

মানহানির মামলায় কারাবন্দি ব্যারিস্টার মইনুল হোসেনকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) স্বাস্থ্য পরীক্ষার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার মইনুলের এক আবেদনের শুনানি নিয়ে বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ও বিচারপতি ইকবাল কবির লিটনের বেঞ্চ এ আদেশ দেন।

মইনুলের পক্ষের আইনজীবী খন্দকার মাহবুব হোসেন ও অ্যাডভোকেট মাসুদ রানা সাংবাদিকদের বলেন, মেডিকেল বোর্ড গঠনের মাধ্যমে ব্যারিস্টার মইনুল হোসেনের স্বাস্থ্য পরীক্ষা করে আগামী ৬ ডিসেম্বর প্রতিবেদন দাখিলের জন্য বিএসএমএমইউ ও কারা কর্তৃপক্ষকে নির্দেশ দেয়া হয়েছে।

উল্লেখ্য, রংপুরে করা মানহানির এক মামলায় ২২ অক্টোবর রাজধানীর উত্তরায় জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রবের বাসা থেকে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের এই উপদেষ্টাকে গ্রেফতার করা হয়।

মন্তব্য করুন