© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

খায়রুল কবির খোকনকে কারাগারে প্রেরণ

শেয়ার করুন:
খায়রুল কবির খোকনকে কারাগারে প্রেরণ
central-desk
০২:৪৩ পিএম | ২৯ নভেম্বর, ২০১৮

নরসিংদী-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী খায়রুল কবীর খোকনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার খোকনের আইনজীবী আদালতে জামিন চেয়ে আবেদন করলে তা নাচক করে দেয় আদালত।

এর আগে রোববার নরসিংদীতে গাড়ি পোড়ানোর মামলায় খোকনের জামিন নামঞ্জুর করেছেন নরসিংদী জেলা ও দায়রা জজ আদালত।

উল্লেখ্য, ২০১৭ সালের ১০ মার্চ সকালে হরতাল চলাকালীন নরসিংদীতে একটি ট্রাকে পেট্রোল দিয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। সেই ঘটনায় পরের দিন পুলিশ বাদী হয়ে খায়রুল কবির খোকনকে আসামি করে নরসিংদী মডেল থানায় মামলা করে।

মন্তব্য করুন