© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

তারাবি পড়ে বাড়ি ফেরার পথে প্রাণ গেল ইমামের

শেয়ার করুন:
তারাবি পড়ে বাড়ি ফেরার পথে প্রাণ গেল ইমামের

ছবিঃ সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:৪২ পিএম | ২৬ মার্চ, ২০২৫
পিরোজপুর সদর উপজেলায় মাহাতাব হাওলাদার (৪২) নামের এক ইমাম  তারাবি নামাজ পড়ে বাড়ি ফেরার পথে ব্যাটারিচালিত ভ্যানের ধাক্কায় নিহত হয়েছেন।

গতকাল মঙ্গলবার (২৫ মার্চ) রাত ১০টার দিকে সদর উপজেলার পাঁচপাড়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাহাতাব হাওলাদার পিরোজপুর সদর উপজেলার সিকদার মল্লিক ইউনিয়নের জুজখোলা গ্রামের আব্দুল বারেক হাওলাদারের ছেলে। তিনি পিরোজপুর সদর উপজেলার আদাজুরি বাজার মসজিদের ইমাম ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ১০টার দিকে আদাজুরি বাজার মসজিদের ইমাম প্রতিদিনের মতো তারাবি নামাজ শেষে মোটরসাইকেল চালিয়ে বাজার থেকে জুজখোলায় তার বাড়ি ফিরছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত ভ্যানের ধাক্কা লেগে তিনি ছিটকে পড়ে যান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পিরোজপুর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস সোবহান বলেন, সড়ক দুর্ঘটনায় এক মসজিদের ইমামের মৃত্যু হয়েছে।
অভিযোগ পেলে এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরএ/টিএ

মন্তব্য করুন