© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ভূমিকম্পে মিয়ানমারে নিহতের সংখ্যা বেড়ে ৬৯৪

শেয়ার করুন:
ভূমিকম্পে মিয়ানমারে নিহতের সংখ্যা বেড়ে ৬৯৪

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:৪৩ এএম | ২৯ মার্চ, ২০২৫
ভূমিকম্পের ঘটনায় মিয়ানমারে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৯৪ জনে, আহত ১ হাজার ৬৭০ জন। মিয়ানমারের জান্তা সরকারের বরাত দিয়ে এ তথ্য দিয়েছে এএফপি।

গতকালের ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের পর রাজধানী নেপিডোর যেসব ছবি পাওয়া গেছে, সেগুলোয় রাস্তায় বড় আকারের ফাটল এবং ধসে পড়া ভবনের দৃশ্য দেখা যাচ্ছে।

মিয়ানমারে নিহতের সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

গতকাল একজন উদ্ধারকর্মী বিবিসি বার্মিজ সার্ভিসকে বলেছিলেন, মৃত্যুর সংখ্যাও অনেক বেশি, আমরা এখন শুধু এটুকুই বলতে পারি। কারণ উদ্ধার অভিযান চলছে।

‘হতাহতদের সঠিক সংখ্যা এখনও জানা যায়নি। তবে এটি অন্তত শতাধিক।’ 

এসএন 

মন্তব্য করুন