© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ঈদে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে : ডিবি প্রধান

শেয়ার করুন:
ঈদে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে : ডিবি প্রধান

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:১৬ পিএম | ২৯ মার্চ, ২০২৫
ঈদ ঘিরে রাজধানীতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান রেজাউল করিম মল্লিক। শনিবার সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

ডিবি প্রধান বলেন, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঢাকা মহানগর এলাকায় পুলিশ কার্যক্রম করা হবে। ঢাকা মহানগরীর ৫০টি থানা এলাকায় কাজ করছে টহল টিম। এছাড়া বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় চেকপোস্ট বসানো হয়েছে।

তিনি বলেন, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বিপণি বিতান, বাস-লঞ্চ টার্মিনাল ও ট্রেন স্টেশনে কেউ যাতে নাশকতা করতে না পারে- সেজন্য ডিবির নজরদারি আগের তুলনায় অনেক বাড়ানো হয়েছে। তারপরও কেউ যদি এমন কিছুর শিকার হন বা দেখেন তাহলে ৯৯৯ নম্বরে ফোন করবেন।

এফপি/এস এন


মন্তব্য করুন