© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বিএনপির সঙ্গে ইইউ প্রতিনিধি দলের বৈঠক

শেয়ার করুন:
বিএনপির সঙ্গে ইইউ প্রতিনিধি দলের বৈঠক
own-reporter
০৬:১৭ পিএম | ২৯ নভেম্বর, ২০১৮

একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বিএনপি নেতাদের সঙ্গে বৈঠক করছেন বাংলাদেশে সফররত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) একটি প্রতিনিধি দল।  বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। 

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির বিষয়টি নিশ্চিত করেন। বৈঠকে ইইউ প্রতিনিধি দলের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডেবিট নোয়েল ওয়ার্ড, এটনি মারিয়া গুনারি ও ঢাকায় নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত রেনজি টেরিংক।

বিএনপি নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমান, উপদেষ্টা কাউন্সিলের সদস্য সাবিহ উদ্দিন আহমেদ, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা ও নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল।

এর আগে দুপুরে ক্ষমতাসীন আওয়ামী লীগের সঙ্গে বৈঠক করেছে ইইউ প্রতিনিধি দলটি।

বুধবার নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক তারা বলেছিল, এবার নির্বাচন পর্যবেক্ষণে তারা কোনো প্রতিনিধি পাঠাবে না।

মন্তব্য করুন