© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বগুড়া-৬ ফখরুলের আসনে জাপা প্রার্থী ওমর

শেয়ার করুন:
বগুড়া-৬ ফখরুলের আসনে জাপা প্রার্থী ওমর
own-reporter
০৩:৪৫ পিএম | ২১ মে, ২০১৯

জাতীয় সংসদের বগুড়া-৬ আসনে উপনির্বাচনে জাতীয় পার্টির মনোনয়ন পেয়েছেন দলটির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মো. নূরুল ইসলাম ওমর।

মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জাপার কেন্দ্রীয় কমিটির যুগ্ম দপ্তর সম্পাদক এম এ রাজ্জাক খান জানিয়েছেন, সাবেক সংসদ সদস্য নুরুল ইসলাম ওমর লাঙ্গল প্রতীক নিয়ে উপ-নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

গত ৩০ ডিসেম্বরের নির্বাচনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিজয়ী হন ধানের শীষের দুর্গখ্যাত এই আসন থেকে। নির্ধারিত সময়ে শপথ না নেয়ায় শূন্যঘোষিত এই আসনে আগামী ২৪ জুন উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

নুরুল ইসলাম ওমর জাপার বগুড়া জেলা কমিটির সাধারণ সম্পাদক। বগুড়া-৬ আসন থেকে জাপার হয়ে ২০১৪ সালের নির্বাচনে জিতেছিলেন তিনি।

বগুড়া সদর এলাকা নিয়ে গঠিত ওই আসনে আগামী ২৪ জুন ভোট হবে। এ উপনির্বাচনে নৌকা প্রতীক নিয়ে লড়বেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক টি জামান নিকেতা।

 

টাইমস/এসআই

মন্তব্য করুন