© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

১৫ ডিসেম্বরের মধ্যে আ.লীগের ইশতেহার ঘোষণা: কাদের

শেয়ার করুন:
১৫ ডিসেম্বরের মধ্যে আ.লীগের ইশতেহার ঘোষণা: কাদের
own-reporter
০৩:১৩ পিএম | ৩০ নভেম্বর, ২০১৮

আগামী ১৫ ডিসেম্বরের মধ্যেই আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার ঘোষণা করা হবে বলে জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শুক্রবার সকালে ধানমণ্ডিতে দলটির সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ইশতেহারে গ্রামকে শহরে রূপান্তরিত করার কর্মসূচি গুরুত্ব পাবে।

তিনি বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় না গেলেও পালিয়ে যাবে না। আওয়ামী লীগ দেশ ও জাতির রাজনীতি করেই যাবে।

তিনি অারও বলেন, আওয়ামী লীগ বড় দল। তাই অনেকের ভুলত্রুটি হয়। কিন্তু কাউকেই বিচারের বাইরে রাখা হয়নি। আর ভুল হলে সংশোধনের সুযোগ আছে।

বিএনপির সমালোচনা করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বিএনপি দেশকে পিছিয়ে রেখেছিল। দীর্ঘ সময় ধরে ক্ষমতায় থাকলেও কোনো মেগা প্রজেক্ট উপহার দিতে পারেনি।

মন্তব্য করুন