© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

গাইবান্ধায় আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার

শেয়ার করুন:
গাইবান্ধায় আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:৪৬ এএম | ০৪ এপ্রিল, ২০২৫
গাইবান্ধা পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাইদ হাসান জসিম এবং জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ রঞ্জুকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত ৯টার দিকে গাইবান্ধা শহরের একোয়াস্টেটপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর ইসলাম তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাত ৯টার দিকে ওই এলাকায় অভিযান চালানো হয়, এবং সেখানকার মোস্তাক আহমেদ রঞ্জুর বাসা থেকে তাদের গ্রেফতার করা হয়।

ওসি শাহিনুর ইসলাম তালুকদার আরও জানান, তারা জেলা বিএনপির অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে করা মামলায় এজাহারভুক্ত আসামি। মামলায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এটি উল্লেখযোগ্য যে, গত বছরের ২৬ আগস্ট জেলা বিএনপি কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় বিস্ফোরক দ্রব্য আইনে সদর থানায় মামলা করা হয়। মামলায় সাবেক হুইপ মাহবুব আরা বেগম গিনি সহ আওয়ামী লীগের ১১৪ নেতাকর্মীকে আসামি করা হয়েছিল।


এসএস

মন্তব্য করুন