© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

জামায়াতের মধ্যে মুক্তিযোদ্ধা, সন্দেহ অর্থমন্ত্রীর

শেয়ার করুন:
জামায়াতের মধ্যে মুক্তিযোদ্ধা, সন্দেহ অর্থমন্ত্রীর
own-reporter
০৫:০৫ পিএম | ৩০ নভেম্বর, ২০১৮

জামায়াতে ইসলামী দলের মধ্যে মুক্তিযোদ্ধা খুঁজে পাওয়া যাবে কিনা এ বিষয়ে যথেষ্ট সন্দেহ প্রকাশ করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিদ।

শুক্রবার সিলেটের টিলাগড় এলাকায় মসজিদে জুমার নামাজ শেষে মুহিত এমন সন্দেহ পোষণ করেন।

এর আগে বিএনপি নেতা নজরুল ইসলাম খান বলেছিলেন জামায়াতের মধ্যে মুক্তিযোদ্ধাও আছে। তাই তাদের মধ্যে কাউকে মনোনয়ন দিতে অসুবিধা নেই।

এ প্রসঙ্গে অর্থমন্ত্রী আরও বলেন, জামায়াতের দলে মুক্তিযোদ্ধা খুঁজে পাওয়া দুষ্কর। তারা এ দেশের শত্রু।

এদিকে বিএনপির ভাইস প্রেসিডেন্ট ইনাম আহমদ চৌধুরী বৃহস্পতিবার মুহিতের বাসায় সৌজন্য সাক্ষাৎ করেছেন।

সে প্রসঙ্গে মুহিত বলেন, ইনাম আহমেদের সঙ্গে আমাদের পারিবারিক সম্পর্ক। এটা নিয়ে রাজনীতির ফায়দা হাসিলের কিছু নেই।

মন্তব্য করুন