© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

নোয়াখালীতে কৃষক দলের মানববন্ধন

শেয়ার করুন:
নোয়াখালীতে কৃষক দলের মানববন্ধন
own-reporter-noakhali
০১:২৪ পিএম | ২৩ মে, ২০১৯

ধানসহ সকল ফসলের ন্যায্য মূল্য নিশ্চিত করার দাবিতে নোয়াখালীতে মানববন্ধন করেছে জাতীয়তাবাদী কৃষক দল।

বৃহস্পতিবার সকাল ১১টায় নোয়াখালী প্রেসক্লাবের সামনের সড়কে সদর উপজেলা কৃষক দলের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুর রহমান, সদর উপজেলা কৃষক দলের সভাপতি আকবর হোসেন, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি জসিম উদ্দিন প্রমুখ।

বক্তারা কৃষকের উৎপাদিত ধানের ন্যায্য মূল্য নিশ্চিত করার লক্ষ্যে কৃষকের কাছ থেকে সরাসরি ধান সংগ্রহ করার দাবি জানান।

 

টাইমস/এইচইউ

মন্তব্য করুন