© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ব্যাংককে চিকিৎসা শেষে দেশে ফিরেছেন ফখরুল

শেয়ার করুন:
ব্যাংককে চিকিৎসা শেষে দেশে ফিরেছেন ফখরুল
own-reporter
০৯:২৯ পিএম | ২৩ মে, ২০১৯

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের একটি হাসপাতালে চিকিৎসা শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশে ফিরেছেন।

বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে স্ত্রী রাহাত আরা বেগমকে সঙ্গে নিয়ে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা ১০ মিনিটের দিকে হজরত শাহজালাল বিমানবন্দরে অবতরণ করেন তিনি।

মির্জা ফখরুল ৭টা ১০ মিনিটে বিমানের ফ্লাইটে দেশে ফিরেছেন। ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে তিনি চিকিৎসা নিয়েছেন বলে জানান বিএনপি মহাসচিবের একান্ত সহকারী ইউনুস আলী।

গত ১৫ মে চিকিৎসার জন্য থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে যান মির্জা ফখরুল। হৃদরোগের চিকিৎসার জন্য সর্বশেষ গত বছরের ৩ জুন ব্যাংকক গিয়েছিলেন মির্জা ফখরুল।

বিএনপি মহাসচিবের হৃদরোগ ছাড়াও ঘাড়ে ইন্টারনাল ক্যারোটিভ আর্টারিতে জটিলতা রয়েছে। এর চিকিসার কোনো ব্যবস্থা বাংলাদেশে না থাকায় ২০১৫ সালের ১৪ জুলাই কারাবন্দি ফখরুলকে বিদেশে যেতে জামিন দেয় সুপ্রিম কোর্ট। এরপর কয়েক দফায় তিনি সিঙ্গাপুর, ব্যাংকক ও যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের বিশেষায়িত হাসপাতালে চিকিৎসার জন্য যান।

 

টাইমস/এসআই

মন্তব্য করুন