© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সরকারের নীলনকশা বাস্তবায়ন করছে ইসি: ফখরুল

শেয়ার করুন:
সরকারের নীলনকশা বাস্তবায়ন করছে ইসি: ফখরুল
own-reporter
০৬:৪৯ পিএম | ৩০ নভেম্বর, ২০১৮

সরকারের নীলনকশা বাস্তবায়নে কাজ করছে নির্বাচন কমিশন (ইসি) বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার বিকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

বিএনপি মহাসচিব বলেন, এখন পর্যন্ত ইসি নির্বাচনের পরিবেশ সৃষ্টি করতে পারেনি।

তফসিল ঘোষণার পরও গ্রেফতার বন্ধ হচ্ছে না বলেও জানান তিনি।

এসময় মির্জা ফখরুল গ্রেফতার বন্ধের আহবান জানান। অন্যথায় এর দায়দায়িত্ব সরকার ও নির্বাচন কমিশনকে নিতে হবে।

সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ড. মঈন খান, নজরুল ইসলাম খান ও আমীর খসরু মাহমুদ চৌধুরী উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন