© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

নোয়াখালীতে গৃহবধূকে গণধর্ষণের অভিযোগে আটক ২

শেয়ার করুন:
নোয়াখালীতে গৃহবধূকে গণধর্ষণের অভিযোগে আটক ২
own-reporter
০৩:২৩ পিএম | ২৪ মে, ২০১৯

নোয়াখালীর বেগমগঞ্জে এক গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে সাইফুল ও বাবু নামে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। হারুন নামে অপর এক সন্দেহভাজন পলাতক রয়েছে।  

বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার একটি গ্রামে গৃহবধূর ঘরে ঢুকে তিনজন তাকে ধর্ষণ করে।

শুক্রবার সকালে বেগমগঞ্জ উপজেলার ছয়ানি ইউনিয়নে দোয়ালিয়া গ্রামে একটি বাড়ি ঘেরাও করে ওই দুজনকে গ্রেপ্তার করে পুলিশ।

জানা গেছে, পুকুরে মাছ চাষ করাকে কেন্দ্র করে ধর্ষিতার স্বামীর সঙ্গে বিরোধ চলে আসছিল অভিযুক্ত তিন আসামির। এর জেরে বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে ওই গৃহবধূকে দলবেঁধে ধর্ষণ করে বলে অভিযোগ।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ আলম মোল্লা জানান, ঘটনায় ধর্ষিতা স্বামী বাদী হয়ে তিনজনসহ অজ্ঞাত আরও ৬০ বা ৭০ জনকে আসামি করে একটি মামলা করেছেন। মামলার সূত্র ধরে অভিযান চালিয়ে অস্ত্রসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। অপর আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

 

 

টাইমস/এসআই

মন্তব্য করুন