ঈদের ছুটি শেষে বাংলাবান্ধা দিয়ে নেপালে গেল ২৫২ মেট্রিক টন আলু

ঈদের ৯দিন ছুটির পর প্রাণ ফিরেছে দেশের চারদেশীয় স্থলবন্দর বাংলাবান্ধায়। রোববার (৬ এপ্রিল) সকাল থেকে বন্দরটি দিয়ে আমদানি-রপ্তানির বিভিন্ন পণ্যবাহী ট্রাক আসা-যাওয়া করছে। এ দিনই বিকেলে বন্দরটি দিয়ে আরো ২৫২ মেট্রিক টন আলু নেপালে রপ্তানি হয়েছে।

সন্ধ্যায় স্থলবন্দরটি দিয়ে ২৫২ মেট্রিক টন আলু নেপালে যাওয়ার তথ্যটি নিশ্চিত করেছেন বাংলাবান্ধা স্থলবন্দরের উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের কোয়ারিনটিন ইন্সপেক্টর উজ্জল হোসেন।

উজ্জ্বল হোসেন জানান, ঈদের ছুটি শেষে রোববার থেকে বন্দরটির আমদানি-রপ্তানি কার্যক্রমসহ সকল কার্যক্রম চালু হয়েছে। আজই ১২টি ট্রাকে ২৫২ মেট্রিক টন আলু নেপালে গেল। আলুগুলো পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে। রপ্তানিকারকরা প্রয়োজনীয় ডুকুমেন্ট অনলাইনে আবেদন করে উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রে ল্যাবে পরীক্ষা করার পর ফাইটোসেনেটারি সার্টিফিকেট ইস্যু করা হয়। এর আগে গত ২৫ মার্চ ঈদের আগে বন্দরটি দিয়ে ১১টি ট্রাকে বন্দরটি দিয়ে ২৩১ মেট্রিক টন আলু নেপালে গেছে। এ পর্যন্ত ২৫৮৩ মেট্রিক টন আলু নেপালে রপ্তানি হয়েছে।

তিনি আরো জানান, বন্দরটি দিয়ে থিংকস টু সাপ্লাই ও স্বাধীন এন্টারপ্রাইজ নামের দুটি রপ্তানিকারক প্রতিষ্ঠান আলুগুলো রপ্তানি করেছে। এছাড়াও হুসেন এন্টারপ্রাইজ, ক্রসেস এগ্রো, লোয়েড বন্ড লজেস্টিকসহ বেশ কিছু রপ্তানিকারক প্রতিষ্ঠান নেপালে আলু রপ্তানি করছে। জাতগুলো হলো, স্টারিজ এবং লেডিও রোজেটা।

বন্দরটি দিয়ে বাংলাদেশ থেকে ভারত ও নেপালে পাট, ওষুধ, প্রাণ ও ওয়ালটনের পণ্য, জুস, মোটরসাইকেল, ব্যাটারিসহ নানা ধরনের পণ্য রপ্তানি হচ্ছে। অপরদিকে মসুর ডাল, গম, ভুট্টা, চিরতা, হাজমলা, যন্ত্রপাতি, প্লাস্টিক দানা, রেললাইনের স্লিপার, খইল, আদা ও চিটাগুড় আমদানি করা হয়।

এসএম/টিএ

Share this news on:

সর্বশেষ

img
নির্বাচিত হলে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করতে চাই: তারেক রহমান Feb 07, 2026
img
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে কাজ করার অনুমোদন নেই: মা‌র্কিন দূতাবাস Feb 07, 2026
img
উগ্রবাদীরা বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে : সালাহউদ্দিন টুকু Feb 07, 2026
img
একবার সুযোগ দিন, আমরা দেশের মালিক না, চৌকিদার হব: জামায়াত আমির Feb 07, 2026
img
মানুষকে জুলুম, চাঁদাবাজি, নির্যাতন ও মানব পাচার থেকে মুক্ত করতে হবে: রেজাউল করিম Feb 07, 2026
img
‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান ৬’- এ ফিরছেন জনি ডেপ! Feb 07, 2026
img
আবারও একসঙ্গে রোমান্টিক কমেডিতে শাহিদ কাপুর ও রাশমিকা Feb 07, 2026
img
গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার: প্রেস সচিব Feb 07, 2026
img
ভারত-পাকিস্তান ম্যাচ বয়কট ইস্যুতে প্রতিক্রিয়া জানালেন সুনীল শেঠি Feb 07, 2026
img
বিএনপি মনোনীত প্রার্থী কাইয়ুমের প্রার্থিতা বাতিল চেয়ে এবার আপিল বিভাগে নাহিদ Feb 07, 2026
img
চিংড়ির মতো পেছন দিকে নয়, সিংহের মতো সামনে দৌঁড়াতে চাই: জামায়াত আমির Feb 07, 2026
img
এবার রোমান্টিক কমেডি সিনেমায় ব্ল্যাকপিঙ্কের লিসা Feb 07, 2026
img
এপস্টেইনের কাছে ‘লম্বা স্বর্ণকেশী সুইডিশ তরুণী’ চেয়েছিলেন অনিল আম্বানি Feb 07, 2026
img
আন্দোলনকারীদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় ১৬ পুলিশ আহত : ডিএমপি কমিশনার Feb 07, 2026
img
বিশ্বকাপে নেই বাংলাদেশ, আবেগী আকরাম-বাশাররা! Feb 07, 2026
img
ফিট আছি, এখনও ক্রিকেট খেলতে চাই : মাহমুদুল্লাহ Feb 07, 2026
img
কত প্রাইজমানি পাচ্ছে বাঁধন-মম-নাসিরের ‘মাস্টার’ Feb 07, 2026
img
সালমানের চর্চিত বান্ধবীর সঙ্গে গান গেয়েছেন অরিজিৎ সিং! Feb 07, 2026
img
মুন্সীগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী প্রচারণায় হামলা, আহত ২ Feb 07, 2026
img
মুক্তির আগেই একের পর এক রেকর্ড ভাঙছে যশ এর ‘টক্সিক’ Feb 07, 2026