© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

হলফনামায় চার পৃষ্ঠা শুধু মামলার বিবরণ: ফখরুল

শেয়ার করুন:
হলফনামায় চার পৃষ্ঠা শুধু মামলার বিবরণ: ফখরুল
own-reporter
০৮:৩৮ পিএম | ৩০ নভেম্বর, ২০১৮

 

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে নির্বাচনের জন্য মনোনীত প্রার্থীর সবার বিরুদ্ধেই মামলা আছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার বিকাল ৪টার পর গুলশানে দলটির চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন তিনি।

মির্জা ফখরুল বলেন, নির্বাচন কমিশনে যে হলফনামা জমা দিয়েছি, সেখানে ৪ পৃষ্ঠা গেছে শুধু মামলার বিবরণী লিখতে গিয়ে।

তবে নিজের নামে কতগুলো মামলা রয়েছে সে হিসাব জানা নেই উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, আমার বিরুদ্ধে একশ’র ওপর মামলা রয়েছে। আমি হলফ করে দিয়েছি।

মন্তব্য করুন