© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বেঙ্গল গ্রুপের চেয়ারম্যান মোরশেদ আলম গ্রেফতার

শেয়ার করুন:
বেঙ্গল গ্রুপের চেয়ারম্যান মোরশেদ আলম গ্রেফতার

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১১:৪২ পিএম | ০৮ এপ্রিল, ২০২৫
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) আওয়ামী লীগের সাবেক এমপি ও বেঙ্গল গ্রুপের চেয়ারম্যান মোরশেদ আলমকে গ্রেফতার করেছে।

মঙ্গলবার (৮ এপ্রিল) রাতে রাজধানীর গুলশান থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান রেজাউল করিম মল্লিক বলেন, বেঙ্গল গ্রুপের চেয়ারম্যান মোরশেদ আলমকে গ্রেফতার করা হয়েছে। তাকে রাজধানীর গুলশান থেকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

মোরশেদ আলম বেসরকারি টেলিভিশন আরটিভিরও চেয়ারম্যান। ২০১৪ সালে দশম জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-২ (সেনবাগ ও সোনাইমুড়ী উপজেলার একাংশ) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। এরপর একাদশ ও দ্বাদশ সংসদ নির্বাচনেও একই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।

এসএম


মন্তব্য করুন