© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

নির্বাচনে আগামীর ভাগ্য নির্ধারিত হবে: বাণিজ্যমন্ত্রী

শেয়ার করুন:
নির্বাচনে আগামীর ভাগ্য নির্ধারিত হবে: বাণিজ্যমন্ত্রী
own-reporter
১০:৩৮ পিএম | ৩০ নভেম্বর, ২০১৮

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, এবার নিরপেক্ষ নির্বাচন হবে। এ নির্বাচনের মধ্য দিয়ে দেশের মানুষের আগামীর ভাগ্য নির্ধারিত হবে।

শুক্রবার সন্ধ্যায় ভোলায় পৌর এলাকার নির্বাচনী কেন্দ্র কমিটির সদস্যদের নিয়ে আয়োজিত সভায় তিনি এসব কথা বলেন। এতে সভাপতিত্ব করেন পৌর মেয়র মো. মনিরুজ্জামান মনির।

তোফায়েল আহমেদ বলেন, আমরা প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করি না। আমার দৃঢ় বিশ্বাস আওয়ামী লীগ আবার বিজয়ী হবে। আবারও প্রধানমন্ত্রী হবেন শেখ হাসিনা।

বাণিজ্যমন্ত্রী বলেন, নির্বাচন সরকারের অধীনে হলেও দক্ষতার সঙ্গে তা পরিচালনা করে চলেছে নির্বাচন কমিশন।

মন্তব্য করুন