© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

কাঠগড়ায় দাঁড়িয়ে চেয়ার চাইলেন আমু

শেয়ার করুন:
কাঠগড়ায় দাঁড়িয়ে চেয়ার চাইলেন আমু

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:০০ পিএম | ০৯ এপ্রিল, ২০২৫

<div><div>যাত্রাবাড়ী থানায় সাজেদুর রহমান ওমর হত্যা মামলায় সাবেক মন্ত্রী আমির হোস...

যাত্রাবাড়ী থানায় সাজেদুর রহমান ওমর হত্যা মামলায় সাবেক মন্ত্রী আমির হোসেন আমুকে গ্রেফতার দেখানো হয়েছে। বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিএম ফারহান ইশতিয়াকের আদালত তাকে এ মামলায় গ্রেফতার করে।

শুনানি চলাকালে আদালতে বসার জন্য চেয়ার চেয়ে প্রার্থনা করেন আমির হোসেন আমু। তার আইনজীবী তাহমীম মহিমা বাঁধন জানান, বয়স্ক ও অসুস্থ হওয়ায় কাঠগড়ায় বসার জন্য চেয়ার ব্যবস্থা করা হয়। পরে আদালতের খাসকামরা থেকে চেয়ার এনে তাকে দেওয়া হয়।

এর আগে, গত ৬ নভেম্বর পশ্চিম ধানমন্ডির একটি বাসা থেকে আমু গ্রেফতার হন এবং এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন।

মামলার সূত্রে জানা গেছে, গত ২১ জুলাই বৈষম্যবিরোধী আন্দোলনের সময় যাত্রাবাড়ী থানার ফুটওভার ব্রিজের নিচে ছাত্রজনতার সঙ্গে আন্দোলনে অংশ নেন সাজেদুর রহমান ওমর। পরে বিকালে আসামিরা তাকে আক্রমণ করলে তিনি মাথায় গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় ২৪ আগস্ট তিনি মারা যান। এ ঘটনায় ৩ জানুয়ারি যাত্রাবাড়ী থানায় মামলা হয়।


এসএস/এসএন

মন্তব্য করুন