© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

রাজশাহীতে দুই রোহিঙ্গা নারী আটক

শেয়ার করুন:
রাজশাহীতে দুই রোহিঙ্গা নারী আটক
own-reporter-rajshahi
০৪:৪২ পিএম | ২৬ মে, ২০১৯

রাজশাহীর দুর্গাপুর উপজেলা থেকে দুই রোহিঙ্গা নারীকে আটক করেছে পুলিশ। শনিবার রাতে উপজেলার কিসমত গণকৌড় ইউনিয়নের আলীপুর গ্রামের প্রবাসী হেলাল চৌধুরীর বাড়ি থেকে তাদের আটক করা হয়।

রাজশাহীর দুর্গাপুর উপজেলা থেকে দুই রোহিঙ্গা নারীকে আটক করেছে পুলিশ।

শনিবার রাতে উপজেলার কিসমত গণকৌড় ইউনিয়নের আলীপুর গ্রামের প্রবাসী হেলাল চৌধুরীর বাড়ি থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- কক্সবাজার বালুঘড়ি এলাকার আরমানের স্ত্রী পারভীন ইয়াসমিন (২২) ও সলিমুদ্দিনের স্ত্রী ফাতেমা ওরফে রুমানা ইসলাম (২৩)।

এলাকাবাসী সূত্রে জানা যায়, আলীপুর গ্রামের আলী হোসেন চৌধুরীর ছেলে হেলাল চৌধুরীর বাড়িতে প্রায় এক মাস ধরে ওই রোহিঙ্গা নারীরা বসবাস করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে পুলিশ হেলালের বাড়িতে অভিযান চালায়। এসময় হেলালের বাড়ি থেকে দুই রোহিঙ্গা নারীকে আটক করা হয়।

দুর্গাপুর থানার ওসি আবদুল মোতালেব হোসেন বলেন, আটক ওই নারীদের জিজ্ঞাসাবাদ চলছে। জিজ্ঞাসাবাদ শেষে নিশ্চিত হওয়া যাবে তারা কিভাবে ওই বাড়িতে আসলো।

 

টাইমস/এইচইউ

মন্তব্য করুন