© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

যে দলই ক্ষমতায় আসুক, বিনিয়োগের স্বার্থগুলো অপরিবর্তিত রাখতে চায় বিডা: আশিক চৌধুরী

শেয়ার করুন:
যে দলই ক্ষমতায় আসুক, বিনিয়োগের স্বার্থগুলো অপরিবর্তিত রাখতে চায় বিডা: আশিক চৌধুরী

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:০৫ এএম | ১০ এপ্রিল, ২০২৫
বাংলাদেশ বিনিয়োগ বোর্ডের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী জানিয়েছেন, আগামী এক থেকে দুই বছরের মধ্যে দেশে ১৫ হাজার লোকের কর্মসংস্থান সৃষ্টি হবে। তিনি এ তথ্য বুধবার (৯ এপ্রিল) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বিনিয়োগ সম্মেলনের তৃতীয় দিন শেষে আয়োজিত ব্রিফিংয়ে তুলে ধরেন।

আশিক চৌধুরী বলেন, রাজনৈতিক দলগুলোর মাঝে কর্মসংস্থান ও বিনিয়োগের বিষয়ে কোনো মতপার্থক্য থাকা উচিত নয়। যে দলই ক্ষমতায় আসুক, বিনিয়োগের স্বার্থ অপরিবর্তিত রাখতে চায় বিডা। তাই এই লক্ষ্যে সব রাজনৈতিক দলকে সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়েছে।

তিনি আরও বলেন, বর্তমানে বাংলাদেশে বিনিয়োগে বিদেশি বিনিয়োগকারীরা আগ্রহ দেখাচ্ছেন, বিশেষ করে ফার্মাসিউটিক্যাল, লাইট ইঞ্জিনিয়ারিং এবং আইটি খাতে। সম্মেলনে অংশ নেওয়া বিনিয়োগকারীরা এসব খাতে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছেন। আশিক চৌধুরী বলেন, চীনের পোশাক উৎপাদনকারী প্রতিষ্ঠান হান্ডা ইন্ডাস্ট্রিজ লিমিটেড বাংলাদেশে ১৫০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে। তাদের সঙ্গে একটি সমঝোতা স্মারক সই হয়েছে। এই বিনিয়োগের মাধ্যমে আগামী এক থেকে দুই বছরের মধ্যে ১৫ হাজার লোকের কর্মসংস্থান সৃষ্টি হবে।

এফপি 

মন্তব্য করুন