© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

নরসিংদীতে কিশোরীকে ধর্ষণের মামলায় আসামি গ্রেফতার

শেয়ার করুন:
নরসিংদীতে কিশোরীকে ধর্ষণের মামলায় আসামি গ্রেফতার

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:০১ পিএম | ১১ এপ্রিল, ২০২৫

<div><div><div><div><div><div>নরসিংদীর শিবপুরে কিশোরী ধর্ষণ মামলার এক আসামিকে গ্রেফতার করেছে...

নরসিংদীর শিবপুরে কিশোরী ধর্ষণ মামলার এক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) রাতে কুমিল্লা জেলার বুড়িচং থানার কংশনগর পশ্চিম বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

আজ শুক্রবার সকালে (১১ এপ্রিল) এক সংবাদ সম্মেলনে র‌্যাব ১১ এর নরসিংদী ক্যাম্পের কমান্ডার মেজর সাদমান ইবনে আলম এ তথ্য জানান।

গ্রেফতার নারায়ণ চন্দ্র পাল (৫০) শিবপুর থানার কুন্দারপাড়া এলাকার কুমার বাড়ির সুভাষ চন্দ্র পালের ছেলে।

র‌্যাব জানায়, মঙ্গলবার দুপুরে শিবপুরের কুন্দারপাড়া গ্রামে মহিলা মাদ্রাসার পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ওই কিশোরী বাড়ির পাশে গাছ থেকে আম পাড়তে যায়। এ সময় একই এলাকার নারায়ণ চন্দ্র পাল মেয়েটির মুখ চেপে ধরে পাশের ধান ক্ষেতে নিয়ে তাকে ধর্ষণ করে।

এ সময় কিশোরীর চাচি ঘটনা দেখে ফেললে নারায়ণ দৌড়ে পালিয়ে যায়। পরে মেয়েটির স্বজন ও স্থানীয়রা নারায়ণের বাড়িঘর ভাঙচুর করেন। পরে ভুক্তভোগী কিশোরীর বাবা থানায় মামলা করেন।

মেজর সাদমান ইবনে আলম বলেন, “আসামি নারায়ণ চন্দ্র পাল পলাতক ছিলেন। তাকে গ্রেফতার করতে আইনশৃঙ্খলা বাহিনী চেষ্টা চালাচ্ছিল।

“গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে নারায়ণকে গ্রেফতার করা হয়। তাকে শিবপুর মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।”

এসএম/টিএ

মন্তব্য করুন