© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ময়মনসিংহে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড, ৪ জনের যাবজ্জীবন

শেয়ার করুন:
ময়মনসিংহে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড, ৪ জনের যাবজ্জীবন
own-reporter-mymensingh
০৪:৫১ পিএম | ২৮ মে, ২০১৯

ময়মনসিংহে হত্যা মামলায় এক আসামির মৃত্যুদণ্ড ও চারজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

মঙ্গলবার দুপুরে ময়মনসিংহের অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক মুহাম্মদ নূরুল আমীন বিপ্লব এ রায় ঘোষণা করেন।

দণ্ডিত হাবিবুর রহমান নগরীর আকুয়া মহল্লার কামাল মিয়ার ছেলে। তিনি পলাতক রয়েছেন।

যাবজ্জীবনপ্রাপ্তরা হলেন- মো.জীবন, স্বপ্না বেগম, মো.সাব্বির ও শরীফ হোসেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী সুবোধ চন্দ্র সরকার জানান, এর মধ্যে জীবন পলাতক রয়েছেন। আর মো.সারোয়ার নামে আরেক আসামি বিচার চলাকালীন মারা যাওয়ায় তাকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়।

মামলা সূত্রে জানা যায়, , ২০১০ সালের ২২ ফেব্রুয়ারি নগরীর ছয়ত্রিশ বাড়ি কলোনীর আব্দুল খালেকের ছেলে মো.পারভেজকে বাড়ি থেকে ডেকে নিয়ে ছুরিকাঘাতে হত্যা করে আসামিরা। পরদিন নিহতের মা সেলিনা আক্তার বাদী হয়ে ছয়জনকে আসামি করে কোতোয়ালি থানায় হত্যা মামলা করেন।

তদন্ত শেষে পুলিশ ওই বছরের ২২ জুন সব আসামির নামে আদালতে অভিযোগপত্র দিলে এ মামলার বিচার শুরু হয়। ওই মামলার দীর্ঘ শুনানি শেষে মঙ্গলবার এ রায় দেন আদালত।

 

টাইমস/এইচইউ

মন্তব্য করুন