© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

দ্বিতীয় পরীক্ষায় উত্তীর্ণ এসিআই লবণ ও ডুডল নুডুলস

শেয়ার করুন:
দ্বিতীয় পরীক্ষায় উত্তীর্ণ এসিআই লবণ ও ডুডল নুডুলস
own-reporter
০৭:৫৩ পিএম | ২৮ মে, ২০১৯

দ্বিতীয়বার মানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে এসিআই ব্রান্ডের এসিআই পিওর সল্ট ও নিউজি ল্যান্ড ডেইরির ডুডল নুডুলস।

দ্বিতীয়বার মানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে এসিআই ব্রান্ডের এসিআই পিওর সল্ট ও নিউজি ল্যান্ড ডেইরির ডুডল নুডুলস।

এর আগে ৫২টি খাদ্যপণ্যে মধ্যে এই দুটি পণ্যও বাংলাদেশ স্ট্যান্ডার্ডস টেস্টিং ইন্সটিটিউট (বিএসটিআই) এর মানের পরীক্ষায় উত্তীর্ণ হতে না পারায় নিষেধাজ্ঞার আওতাধীন ছিল।

মঙ্গলবার বিএসটিআইয়ের উপ-পরিচালক রিয়াজুল হক জানান, ৫২টি ব্র্যান্ডের মধ্যে ৯টির লাইসেন্স বাতিল এবং বাকি ৪৭টির স্থগিত রাখা হয়েছিল। যাদের মান নিয়ে প্রশ্ন উঠেছিল তারা ইতোমধ্যেই নিজেদের সংশোধনের প্রচেষ্টা শুরু করেছে। এই পরীক্ষায় এসিআই ব্র্যান্ডের লবণ ও নিউজি ল্যান্ড ডেইরির ডুডল নুডুলস উত্তীর্ণ হয়েছে।

সম্প্রতি বিএসটিআই শিল্প মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে ২৭ ধরনের ৪০৬টি খাদ্যপণ্যের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করে ৫২টি মান অনুযায়ী না পাওয়ার বিষয়টি জানায়।

১২ মে হাইকোর্টের একটি বেঞ্চ পণ্যগুলো বাজার থেকে তুলে নেওয়ার নির্দেশ দেন। যার মধ্যে এসিআই পিওর সল্ট ও ডুডল নুডুলসও ছিল। এরপর বিএসটিআই বিভিন্ন ব্র্যান্ডের পণ্যের লাইসেন্স স্থগিত করে।

 

টাইমস/এএইচ/এসআই

মন্তব্য করুন