© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ম্যাক্স পাওয়ার লিমিটেডের ট্রান্সফরমারে অগ্নিকাণ্ড

শেয়ার করুন:
ম্যাক্স পাওয়ার লিমিটেডের ট্রান্সফরমারে অগ্নিকাণ্ড

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:৪৩ এএম | ১৩ এপ্রিল, ২০২৫

<div><div>নরসিংদীর পলাশ উপজেলায় ম্যাক্স পাওয়ার লিমিটেডের একটি প্ল্যান্টে পুরনো

নরসিংদীর পলাশ উপজেলায় ম্যাক্স পাওয়ার লিমিটেডের একটি প্ল্যান্টে পুরনো ট্রান্সফরমারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

শনিবার (১২ এপ্রিল) দুপুরে হঠাৎ আগুন ধরে যায় ট্রান্সফরমারটিতে।

প্লান্টের ইঞ্জিনিয়ার ওমর ফারুক জানান, সানজিদা এন্টারপ্রাইজ নামে এক ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছে আমাদের ট্রান্সফর্মার বিক্রি করা হয়েছে। তারা কাজ করার সময় আজ বেলা সাড়ে ১১টায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে বড় ধরনের কোনো ক্ষতি না হলেও কিছু ইকুপমেন্টের ক্ষতি হয়েছে।

পলাশ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. আব্দুস শহিদ এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দুপুর ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ পরে জানানো হবে।

আরএ

মন্তব্য করুন