আদালতের রায়ে বিক্রি হতে পারে ইনস্টাগ্রাম-হোয়াটসঅ্যাপ

টিকটকের পর এবার যুক্তরাষ্ট্রে বড় আইনি চ্যালেঞ্জের মুখে ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপের মালিক মেটা। মার্কিন ফেডারেল ট্রেড কমিশন অভিযোগ তুলেছে, মেটা সামাজিক যোগাযোগমাধ্যমে একচেটিয়া আধিপত্য কায়েম করেছে। প্রতিযোগীদের দমাতে ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ কিনে নেওয়া হয়েছে বলে অভিযোগ। আদালতে এটি প্রমাণিত হলে, মেটাকে এই দুটি অ্যাপ বিক্রি করে দিতে হতে পারে।

গত সপ্তাহে কমিশন জানায়, মেটা নিজেদের বাজার ধরে রাখতে অসাধু কৌশল নিয়েছে। প্রতিযোগীদের দমাতেই তারা ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ অধিগ্রহণ করেছিল। এতে সাধারণ ব্যবহারকারীদের জন্য বিকল্প কমে গেছে এবং বাজারে সৎ প্রতিযোগিতা ব্যাহত হয়েছে।

প্রযুক্তি বিশ্লেষকদের মতে, মামলার রায় মেটার জন্য বড় ধরনের ধাক্কা হয়ে উঠতে পারে। এমনকি সোশ্যাল মিডিয়ার ভবিষ্যৎ চেহারাও বদলে যেতে পারে।

মামলার শুনানি শুরু হচ্ছে আগামীকাল। প্রস্তুতি চলছে দুই বছরেরও বেশি সময় ধরে। ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনকাল থেকেই এই মামলার ভিত্তি তৈরি হয়েছিল। রিপাবলিকান ও ডেমোক্র্যাট উভয় দলের পক্ষ থেকেই মেটার একচেটিয়া প্রভাব নিয়ে প্রশ্ন তোলা হয়।

মেটা অবশ্য আদালতে যুক্তি দিয়েছে, তারা প্রতিনিয়ত টিকটক, ইউটিউব, এক্স এবং স্ন্যাপচ্যাটের মতো শক্তিশালী প্রতিদ্বন্দ্বীর মুখোমুখি হচ্ছে। তাই একচেটিয়া আধিপত্যের অভিযোগ সঠিক নয়।

তবে কমিশনের আইনজীবীরা বলছেন, আদালতে প্রমাণ করতে হবে গত দশকে মেটার এই আচরণ ব্যবহারকারীদের ক্ষতিগ্রস্ত করেছে কিনা। মামলার ভবিষ্যৎ এ প্রশ্নের জবাবের উপর নির্ভর করছে।
এছাড়া সাম্প্রতিক সময়ে মেটা কনটেন্ট যাচাইয়ের ফ্যাক্ট-চেকিং ব্যবস্থা তুলে নেওয়ায় নতুন করে সমালোচনার মুখে পড়েছে।

এসএন 

Share this news on:

সর্বশেষ

img
২০২৭ সালে মেসিকে ফেরাতে ‘স্বপ্নের প্রকল্প’ শৈশবের ক্লাব নিওয়েলসের Feb 05, 2026
img
ইসরায়েলি বিমান হামলায় ফিলিস্তিনি ৩ শিশুসহ নিহত ৯ Feb 05, 2026
img
শিবচরে আওয়ামী লীগ নেতাদের গ্রেপ্তার দাবিতে থানা ঘেরাও Feb 05, 2026
img
স্বাস্থ্য ব্যবস্থাকে প্রান্তিক পর্যায়ে পৌঁছে দেয়াই হবে আধুনিক চিকিৎসাসেবা: ডা. রফিক Feb 05, 2026
img
১৭ মাসে রাজনৈতিক সহিংসতায় নিহত ১৯৫ : এইচআরএসএস Feb 05, 2026
img
এই ভোটে নির্ধারিত হবে রাষ্ট্র ও গণতন্ত্রের ভবিষ্যৎ: রবিউল আলম Feb 05, 2026
img
নির্বাচনে খাগড়াছড়িতে সব ধরনের যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা Feb 05, 2026
img
ইতালিতে মৃদু ভূমিকম্প অনুভূত Feb 05, 2026
img
ছন্দপতনের পর ফেরার লড়াই শ্রীলিলা-কৃত্তির Feb 05, 2026
img
পরমাণু ইস্যুতে কাল বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র ও ইরান Feb 05, 2026
img
অভিনয়েই দর্শকদের নজর কাড়ছেন তৃপ্তি দিমরি Feb 05, 2026
img
অভিনয়জগৎ থেকে সরে দাঁড়ালেন নওবা তাহিয়া Feb 05, 2026
img
তারেক রহমানের পক্ষে নির্বাচনী প্রচারণায় শহীদ মীর মুগ্ধের ভাই স্নিগ্ধ Feb 05, 2026
img
বিএনপি ক্ষমতায় এলে জুলাই যোদ্ধাদের নিরাপত্তা দেওয়া হবে : মির্জা ফখরুল Feb 05, 2026
img

দ্য ডিপ্লোম্যাটকে দেয়া সাক্ষাৎকারে তারেক রহমান

অর্থনৈতিক পররাষ্ট্রনীতিতে অগ্রাধিকার দেবে বিএনপি Feb 05, 2026
img
তেল বিক্রির ৫০ কোটি ডলার ভেনেজুয়েলাকে ফিরিয়ে দিল যুক্তরাষ্ট্র Feb 05, 2026
img
সামাজিক ন্যায়বিচারের জন্য জনমুখী নীতিমালার আহ্বান বাংলাদেশের Feb 05, 2026
img
বিএনপি প্রার্থীকে সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদের প্রার্থিতা প্রত্যাহার Feb 05, 2026
img

জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক

বঙ্গভবনের কর্মকর্তা হ্যাকের সঙ্গে জড়িত কিনা, জানা যাবে ফরেনসিকের পর Feb 05, 2026
img
এমন দেশ উপহার দিতে চাই যেখানে নেতার আগে জনতা: ডা. জুবাইদা রহমান Feb 05, 2026