© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

২০ রাউন্ড গুলিসহ গ্রেফতার দম্পতি

শেয়ার করুন:
২০ রাউন্ড গুলিসহ গ্রেফতার দম্পতি

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:০৬ পিএম | ১৩ এপ্রিল, ২০২৫

<div style="text-align: justify; "><span style="">কক্সবাজারের টেকনাফে ২০ রাউন্ড তাজা গুলিসহ এক দম্পতিকে গ

কক্সবাজারের টেকনাফে ২০ রাউন্ড তাজা গুলিসহ এক দম্পতিকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে উপজেলার হ্নীলা ইউনিয়নের চৌধুরী পাড়া অংশুক বৌদ্ধ বিহারের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার মিনা বাজার এলাকার মৃত হোছন আলীর ছেলে সেলিম (৩৭) ও তার স্ত্রী রাজিয়া আকতার পুতুনি (৩৫)।

টেকনাফ মডেল থানার ওসি গিয়াস উদ্দিন জানান, শনিবার রাতে অংশুক বৌদ্ধ বিহারের সামনে চেকপোস্ট বসায় পুলিশের একটি দল। ওই সময় মিনা বাজারগামী একটি সিএনজিচালিত অটোরিকশাকে থামায় তারা। অটোরিকশাটিতে থাকা যাত্রীদের আচরণ সন্দেহ হলে তাদের তল্লাশি করা হয়।

তল্লাশি ও জিজ্ঞাসাবাদের একপর্যায়ে ওই দম্পতি তাদের কাছে গুলি আছে বলে স্বীকারে করেন। নিজ নিজ হেফাজতে থাকা ১০ রাউন্ড করে মোট ২০ রাউন্ড গুলি বের করে দেন তারা। তখন ওই দম্পতি জানান, অন্যত্র পৌঁছে দেওয়ার জন্য গুলিগুলো তারা পলাতক আসামি রবি আলমের কাছ থেকে নিয়েছিলেন। পরে তাদের আটক করে থানায় আনা হয়।

ওসি বলেন, ‘আটককৃত বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করে তাতে তাদের গ্রেফতার দেখানো হয়।’

এফপি/ এস এন 

মন্তব্য করুন