© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মেঘনা আলমকে গ্রেফতারের বিষয়ে সুনির্দিষ্ট অভিযোগ আছে: আইন উপদেষ্টা

শেয়ার করুন:
মেঘনা আলমকে গ্রেফতারের বিষয়ে সুনির্দিষ্ট অভিযোগ আছে: আইন উপদেষ্টা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:৫৬ পিএম | ১৩ এপ্রিল, ২০২৫

<div> <div>মডেল মেঘনা আলমকে গ্রেফতারের বিষয়ে কিছু সুনির্দিষ্ট অভিযোগ আছে বলে ...

মডেল মেঘনা আলমকে গ্রেফতারের বিষয়ে কিছু সুনির্দিষ্ট অভিযোগ আছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। তবে তাকে যে প্রক্রিয়ায় গ্রেফতার করা হয়েছে সেটা ঠিক হয়নি বলে অভিমত তার। তিনি জানান, মেঘনার বিষয় নিয়ে কাজ করছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

রোববার (১৩ এপ্রিল) সমসাময়িক ইস্যুতে সংবাদ সম্মেলনে এসব বলেন আইন উপদেষ্টা। তিনি বলেন, বাংলাদেশ ব্যাংক থেকে ৮৮ মিলিয়ন ডলার চুরি হয়েছে। সেজন্য একটা রিভিউ কমিটি করা হয়েছে। যেখানে তিনি (আইন উপদেষ্টা) রয়েছেন। চুরি যাওয়া ৬৬ মিলিয়ন ডলার উদ্ধার হয়েছে। বাকিটাও উদ্ধারের চেষ্টা চলছে।

উপদেষ্টা বলেন, মূলত ২ বিলিয়ন ডলার চুরির পরিকল্পনা ছিল। আসলে বাংলাদেশকে বিপদে ফেলার পরিকল্পনা ছিল তাদের। যারা এর সাথে জড়িত ছিল তাদেরকে বিচারের আওতায় আনা হবে। টাকা চুরির ঘটনায় সঠিক আইনগত বিষয় খতিয়ে দেখতে ডক্টর কামাল হোসেন কাজ করবেন। আগামী তিন মাসের মধ্যে জানা যাবে।

আসিফ নজরুল বলেন, এ পর্যন্ত ৭ হাজার ১৮৪টি রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার করা হয়েছে। মাগুরার আছিয়ার মামলার চার্জশিট প্রস্তুত হয়েছে। আজকেই আদালতে দাখিল হবে চার্জশিট। এই বিচার অতি দ্রুত সময়ে শেষ করা হবে।

এসএন 

মন্তব্য করুন