© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

পেছালো ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা

শেয়ার করুন:
পেছালো ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:৩৫ পিএম | ১৩ এপ্রিল, ২০২৫

<div style="text-align: justify;"><span style="">৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার তারিখ পেছানো হয়েছে

৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার তারিখ পেছানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এ পরীক্ষা আগামী ৮ আগস্ট থেকে শুরু হবে।

রোববার (১৩ এপ্রিল) বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) জনসংযোগ দফতরের অতিরিক্ত দায়িত্বে থাকা কর্মকর্তা সাহিদা খাতুনের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আগের সিদ্ধান্ত অনুযায়ী, ২৭ জুন থেকে এ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। চাকরিপ্রার্থীদের দাবির মুখে অবশেষে সেই তারিখ পেছানোর সিদ্ধান্ত নিয়েছে পিএসসি।

তবে ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা পূর্বঘোষণা অনুযায়ী আট মে শুরু হবে।

এসএন 

মন্তব্য করুন